গণভোটের প্রশ্ন সহজ করার দাবি জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, মৌলিক সংস্কারের পক্ষে আট দল। এগুলো ভোটারদের কাছে সহজ ভাষায় তুলে ধরতে হবে সরকার এবং নির্বাচন কমিশনকে।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ঘটনায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ট্রাইব্যুনাল যে রায়ই দিক না কেন তা কার্যকর হবে।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা জানান, বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এখানে প্রতিযোগিতা আছে, কিন্তু কোনও বিভেদ বা প্রতিহিংসা নেই। ধানের শীষের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।
নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কতটুকু ক্ষতিগ্রস্ত হবে জানি না, তবে তারা ক্ষতিগ্রস্ত হবেই। যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাতদুষ্ট আচরণ করার চেষ্টা করবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তারেক রহমান বলেন, ‘মওলানা ভাসানীর অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করবে। তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো।’
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১৮ নভেম্বর সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করব। এবারই আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাইছি।
ইডেন গার্ডেনসে রোলার-কোস্টার রাইডের মতো এক টেস্টের সমাপ্তি হলো তৃতীয় দিনেই। মাত্র ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার স্পিন-বিষে নীল হয়ে গেল ভারত। সাইমন হার্মার ও কেশভ মহারাজের ঘূর্ণিতে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানের হার দেখল পন্ত-বুমরাহরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগ
তিনি বলেন, “আমাকে বলা হয় আমি নাকি দলের প্রতি লoyal নই, কেননা নাকি আমি জামাত–শিবিরকে আন্দোলনের ক্রেডিট দিয়েছি। কেন দেব না? সেই সময়ে ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাদ্দাম ভাই, সিফরাতুল্লাহ ভাই—তাদের সঙ্গে বসেই আমরা আন্দোলন-সংগ্রামের পরিকল্পনা করেছি।”
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।