'না ভোট প্রচারকারীরা নিরপেক্ষ নির্বাচন ও সংস্কার চায় না'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির প্রতি ইঙ্গিত করে আট দলের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা না ভোটের প্রচার চালাচ্ছে তারা সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন চায় না।

আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে আট দলের বৈঠকের পর সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার জানান, দেশের মানুষ সংস্কারের জন্য হ্যাঁ ভোটের পক্ষে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আট দলের আন্দোলন চলবে।

গত মঙ্গলবার দলগুলো ঘোষণা দিয়েছিল, নির্বাচনের আগে গণভোট না হলে ১৬ নভেম্বর থেকে যমুনার সামনে লাগাতার অবস্থান নেওয়া হবে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এ আদেশ অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং গণভোট একদিনে হবে।

নির্বাচনের আগে গণভোটের দাবি পূরণ না হলেও, আট দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থানের কর্মসূচি থেকে সরে এসেছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেছেন, একটি দলের দাবিকে প্রাধান্য দিয়ে একদিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে নতুন জটিলতা সৃষ্টি করা হয়েছে।

আট দল আবারও উপদেষ্টাদের নিরপেক্ষ নিয়ে প্রশ্ন তুলেছে। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, একটি বিশেষ দলকে খুশি করতে সরকারের তিন উপদেষ্টা নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্ন করছেন। তারা সরকারকে মিসগাইড করায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না।

কারা এই তিন উপদেষ্টা প্রশ্নে গোলাম পরওয়ার বলেছেন, ‘প্রয়োজন হলে সময়মতো তিন বিতর্কিত উপদেষ্টার নামও বলব। আমাদের কাছে তথ্য–প্রমাণ আছে।’

গোলাম পরওয়ার বলেন, প্রশাসনে এখনও দলীয় পক্ষপাত চলছে। এর সঙ্গে তিন উপদেষ্টার প্রভাব–প্রতিপত্তি মিলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সন্দেহ তৈরি হচ্ছে। ডিসি-এসপিসহ সকল পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। প্রশাসনের মধ্যে একটি বিশেষ দলের প্রতি অনুগতদের নিয়োগ করে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু চায় বলেই আট দল মাঠে আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আন্দোলন নির্বাচনে বিঘ্ন ঘটবে না, বরং নিরপেক্ষ নির্বাচনের পথ পরিষ্কার করবে।

গণভোটের প্রশ্ন সহজ করার দাবি জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, মৌলিক সংস্কারের পক্ষে আট দল। এগুলো ভোটারদের কাছে সহজ ভাষায় তুলে ধরতে হবে সরকার এবং নির্বাচন কমিশনকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মাদ মুনতাসির আলী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম, খেলাফত আন্দোলনের মাওলানা মোহাম্মদ তৌহিদুজ্জামান।

এর আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফতের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাছিত আজাদ, নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল হক চান, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে