ডেস্ক, রাজনীতি ডটকম

ইডেন গার্ডেনসে রোলার-কোস্টার রাইডের মতো এক টেস্টের সমাপ্তি হলো তৃতীয় দিনেই। মাত্র ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার স্পিন-বিষে নীল হয়ে গেল ভারত। সাইমন হার্মার ও কেশভ মহারাজের ঘূর্ণিতে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানের হার দেখল পন্ত-বুমরাহরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
রোববার সকালে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা একাই বুক চিতিয়ে লড়েছেন। করবিন বশের (২৫) সঙ্গে জুটি গড়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন তিনি। বাভুমা শেষ পর্যন্ত ১৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। তার এই লড়াকু ইনিংসেই প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ১৫৩ রানে পৌঁছায়। ভারতের ৩০ রানের লিড বাদ দিয়ে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৪ রানের। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৪টি এবং মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।
লাঞ্চের ঠিক আগে ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত। কিন্তু শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। মার্কো ইয়ানসেনের তোপে প্রথম ওভারেই ফেরেন যশস্বী জয়সোয়াল (০)। পরের ওভারে লোকেশ রাহুলও (১) তার শিকার হন। চোটের কারণে অধিনায়ক শুভমান গিল হাসপাতালে থাকায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসে। কিন্তু ধ্রুব জুরেল (১৩) ও ঋষভ পন্ত (২) হাল ধরতে ব্যর্থ হন। স্পিনার সাইমন হার্মার এই দুজনকে ফেরালে মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ভারত অথই সাগরে পড়ে।
একপ্রান্ত আগলে রাখেন নাইটওয়াচম্যান হিসেবে নামা ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাদেজা (১৮) তাকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করলেও হার্মারের শিকার হন। ৭২ রানে ৬ উইকেট পতনের পর শেষদিকে ঝড় তোলেন অক্ষর প্যাটেল। তিনি মাত্র ১৭ বলে ২ ছক্কা ও ১ চারে ২৬ রান করে জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু কেশভ মহারাজ তাকে ফিরিয়ে দেওয়ার পরের বলেই মোহাম্মদ সিরাজকে (০) আউট করে ভারতের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৯২ বলে ৩১ রান করা সুন্দরকেও ফেরান এইডেন মার্করাম।
শেষ পর্যন্ত ভারত ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানের নাটকীয় এক হার বরণ করে। দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হার্মার ৪টি এবং মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজ ২টি করে উইকেট নেন।

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৮ দিন আগে