বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন জানান, চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে উপস্থিত না হওয়ায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে এ মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর তেজগাঁও থানার ওসিকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।
শারীরিকভাবে অসুস্থ জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোটাররা নিবন্ধনের সময় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আগুন লাগে। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৬। ভূমিকম্পে কোনো হতাহতের খবর মেলেনি।
বিএনপিই একমাত্র দল, যার বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব। এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি, সেই ভুল যাতে আমরা সংশোধন করতে পারি, তা নিয়ে জনগণের
রিজভী বলেন, একটি প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে। এখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের সুযোগ নেই।
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির তিন পৃথক মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দুদকের আইনজীবী খান মো. মাইনুল হাসান লিপন সাংবাদিকদের বলেন, আমরা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিলাম। তা হয়নি। কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিকনির্দেশনা দেবে। ইসি মনিটরিং করবে এখান থেকে।