প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৬। ভূমিকম্পে কোনো হতাহতের খবর মেলেনি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত করে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত এক সপ্তাহের মধ্যে এটি ষষ্ঠ ভূমিকম্প।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য বলছে, বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প হয়েছে। ঢাকা থেকে ৩১ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব ও গাজীপুরের টঙ্গী থেকে ২১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।
এর আগে গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারা দেশ। ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। ওই ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়।
পরদিন শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় পরপর আরও দুবার ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়া গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ২৯ মিনিটে সকালে কক্সবাজারের টেকনাফে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে, টেকনাফ শহর থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৮ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৯ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১১ ঘণ্টা আগে