শেখ হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের হস্তক্ষেপ নেই।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত ৯০-এর গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, একটি প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে। এখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের সুযোগ নেই।

তিনি আরও বলেন, হাসিনার সময়কার আদালত ও তার গড়া ট্রাইব্যুনালই এখন স্বাধীন সরকারের অধীনে বিচার কার্যক্রম পরিচালনা করছে। তাই এখানে কাউকে প্রভাবিত করার প্রশ্নই আসে না।

জাতীয় পার্টিকে নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, জাতীয় পার্টি বলছে, দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই এটা শুনে মানুষ অবাক হয়। যারা দীর্ঘদিন শেখ হাসিনা সরকারের সহযোগী ছিল, তারাই এখন গণতন্ত্রের কথা বলছে। তাদের ভূমিকার কারণেই হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পেরেছেন।

অর্থনীতি প্রসঙ্গে রিজভী বলেন, এরশাদ ও হাসিনা মিলে যে অর্থনৈতিক কাঠামো তৈরি করেছিলেন, বিগত সাড়ে ১৫ বছর ধরে সেটিই ‘হাসিনোমিক্স’ নামে চলেছে। এই ব্যবস্থায় ব্যাংক থেকে যারা ঋণ নেন, তারা ফেরত দেন না বরং কিস্তি না দিয়েই আবার নতুন ঋণ পেয়ে যান। এর ফলেই এখন খেলাপি ঋণ সাড়ে ৬ লাখ কোটিতে পৌঁছেছে।

তিনি জানান, হাসিনোমিক্স থেকে বেরিয়ে আসতে নির্বাচিত সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারও ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টেকনাফ পৌর বিএনপি নেতা বহিষ্কার

দলের শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের টেকনাফ পৌরসভা শাখার সহ-সভাপতি আবদুর জব্বারকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন গোলাম পরওয়ার

২ দিন আগে

খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই অব্যাহতি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে ওই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাব

৩ দিন আগে

নাগরিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যর্থ: আদিব

দেশের নাগরিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেছেন, সারা দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গাজীপুরে

৩ দিন আগে