আর্টসেলের লিংকনের বিরুদ্ধে রাকসুর জিএসের মামলা

রাবি প্রতিনিধি

আর্টসেলের ভোকালিস্ট ও গিটারিস্ট জর্জ লিংকন ডি কস্তা এবং ব্যান্ডের ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দিন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে মামলাটি দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন জানান, চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে উপস্থিত না হওয়ায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে এ মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর তেজগাঁও থানার ওসিকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত ১৯ জুলাই আর্টসেলের ভোকালিস্ট লিংকন ও ম্যানেজার মাহের চুক্তিবদ্ধ হন। চুক্তির ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা আগেই পরিশোধ করা হয়। কিন্তু অনুষ্ঠানের পাঁচ ঘণ্টা আগে আসামিরা ফেসবুকে পোস্ট দিয়ে জানান যে আর্টসেল ওই কনসার্টে অংশ নেবে না। এতে সাধারণ শিক্ষার্থী ও বাদীর প্রায় ১৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর ২৫ আগস্ট আর্টসেলকে উকিল নোটিশ পাঠানো হলেও কোনো জবাব মেলেনি বলে মামলায় বলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৮ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৮ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৯ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১১ ঘণ্টা আগে
Advertisement