প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম আদালতের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ জন আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসানের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (এডিসি-প্রসিকিউশন) মো. মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে জামিন শুনানি হওয়া ১১ আসামীর মধ্যে রয়েছে, প্রেম নন্দন দাশ প্রকাশ যোদ্ধা (১৯), রনপ দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।
গত ২৬ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাশকে চট্টগ্রাম আদালতে হাজির করে একটি রাষ্ট্রদ্রোহী মামলায় জামিন শুনানি ছিল। ওই দিন আদালত চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পরে চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীগণ চিন্ময়ের বহনকারী প্রিজন ভ্যানের সামনে ও পেছনে শুয়ে পড়ে দীর্ঘ আড়াই থেকে তিন ঘণ্টা জটলা ও আদালত প্রাঙ্গণে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করে। তখন সাধারণ আইনজীবী, মুসল্লি ও বিচারপ্রার্থী সাধারণ মানুষ আদালত প্রাঙ্গণে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। এর মধ্যে চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীদের হামলায় নিহত হন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ।
এ ঘটনায় গত ৩০ নভেম্বর নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
১ দিন আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উলটে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
১ দিন আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি, ক্ষমতার অপব্যবহার, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে কর্ম
১ দিন আগে