শৌচাগারে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
আব্দুল মোতালেব। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, টিফিনের সময় ওই ছাত্রী প্রকৃতির ডাকে বিদ্যালয়ের শৌচাগারে যায়। সেখানে একা পেয়ে শিক্ষক মোতালেব তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ধস্তাধস্তির একপর্যায়ে মেয়েটি শৌচাগার থেকে দৌড়ে বেরিয়ে আসে। পরে বিষয়টি এক শিক্ষিকাকে জানায়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় নেতাদের মাধ্যমে মধ্যরাত পর্যন্ত দেন-দরবার চলতে থাকে। এ সময় সংবাদকর্মীদের তথ্য সংগ্রহেও বাধা দেওয়া হয়।

নাগেশ্বরী থানার ওসি এনামূল হক প্রধান জানান, খবর পেয়ে মধ্যরাতে শিক্ষক মোতালেবকে আটক করা হয়। একই সময় ছাত্রীটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা করেন। পরে শিক্ষক মোতালেবকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ওসি আরও জানান, থানায় নেওয়ার পর মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

বাংলাদেশের সঙ্গে রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

১ দিন আগে

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সরাইল বিশ্বরোড এলাকায় আসেন ওই দুই নৃত্যশিল্পী। সেখান থেকে রাকিব ও তার সহযোগীরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুরের একটি সেতুর নিচে নিয়ে যান। এরপর বিয়ের অনুষ্ঠানে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে তাদের ইঞ্জিনচালিত নৌকায় ওঠানো হয়।

২ দিন আগে

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে পুরান ঢাকার লালবাগে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ, শাহবাগে তিন অজ্ঞাত পুরুষের মরদেহ এবং আদাবরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ রয়েছে।

২ দিন আগে

ফরিদপুরে ধানখেতের পাশে ৩টি বস্তায় ৬ টুকরো মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় সড়কের পাশ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয় বলে জানান মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান।

২ দিন আগে
Advertisement