নকল বন্ধের কারিগর মিলনের বড় জয়

চাঁদপুর প্রতিনিধি
এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন সাবেক বিএনপি প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন। নব্বইয়ের দশকের শেষ ভাগে সারা দেশে নকলের যে মহামারি দেখা দিয়েছিল, তা বন্ধ করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া এই বিএনপি নেতা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এ আসনের বেসরকারি ফলাফল পাওয়া যায়। উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান (রাসেল) ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, ১১০টি কেন্দ্রের সবগুলোর ফলে এহছানুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। সে হিসাবে মিলন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬৬ হাজারেরও বেশি ভোট পেয়েছেন।

ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিলন বলেন, আমার এই বিজয় মূলত কচুয়াবাসীর বিজয়। আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এই জয় আমি আমার প্রিয় কচুয়াবাসীকে উৎসর্গ করলাম।

ফল ঘোষণার সময় উপজেলা চত্বরে মিলনের সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ

২ দিন আগে

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।

২ দিন আগে

বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

২ দিন আগে

পদ্মা সেতুর রেলিংয়ে বাসের ধাক্কা, উলটে ৮ যাত্রী আহত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উলটে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

৩ দিন আগে
Advertisement