ভোলা প্রতিনিধি

বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতির ‘কোমর ভেঙে গেছে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সেই পরিস্থিতির কারণেই বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এমন এক কঠিন সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, “বিগত আওয়ামী লীগ, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। তাই দেশে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা হচ্ছে।”
তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।”
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবির প্রসঙ্গও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভোলার প্রতিটি মানুষ এই সেতু চায় এবং এর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলনও হয়েছে।
তবে সেতুর সম্ভাব্য রুট নিয়ে সরকার বিভিন্ন দিক বিবেচনা করছে বলে জানান তিনি।
পার্থ বলেন, হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা গেলে ভোলা থেকে ঢাকায় যাতায়াতে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে।
“সরকার তার নিজস্ব অবস্থান থেকে অন্য দিক থেকেও সেতুর বিষয়টি বিবেচনা করছে। কিন্তু কিছু মানুষ ভোলাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা ভোলার সেতু চায় না।”
ভোলার মানুষকে এ ইস্যুতে বিভক্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন প্রকল্প বাস্তবায়ন হবে, তা প্রধানমন্ত্রীর বিশেষ নজরে রয়েছে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
“ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না। বিভক্ত করবেন না। আমরা সবাই ভোলার উন্নয়ন চাই,” বলেন তথ্যমন্ত্রী।
নিজের রাজনৈতিক জীবনের কথাও তুলে ধরেন আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, ২০০৬ সালে তার বাবা নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। সে সময় তার জীবনের অন্যতম কঠিন সময় ছিল।
“মঈনউদ্দীন-ফখরুদ্দীন সরকারের সময়ে জাতীয়তাবাদী শক্তির ওপর অনেক অন্যায় ও অত্যাচার হয়েছে। একটি বিশেষ পরিস্থিতির মধ্যে আমাকে চলতে হয়েছে। তখন বাংলাদেশে আমাকে কেউ চিনত না। আমার একটাই পরিচয় ছিল, আমি নাজিউর রহমান মঞ্জুর ছেলে।”
এরপর ১৮ বছর রাজনীতি করলেও ব্যক্তিগত সুযোগ-সুবিধার পথে না গিয়ে জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছেন বলে দাবি করেন তিনি।
তার ভাষায়, “সে সময় কত সুযোগ-সুবিধা নিতে পারতাম। আমি সবকিছু বাদ দিয়ে জেল-জুলুম মাথায় নিয়ে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম।”
ঢাকা থেকে রওনা হয়ে দুপুর ১২টার দিকে ভোলা খেয়াঘাটে পৌঁছান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
সেখানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা শাখার সভাপতি মো. আমিরুল ইসলাম রতনের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আটক মাসুমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ৮ সেপ্টেম্বর পাওনা টাকার চেক আনতে মাসুমের কারখানায় যান ওয়াসিম রনি। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুম ওয়াসিমের মাথায় ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ভয় পেয়ে মাসুম বন্ধুকে হত্যা করে লাশ মাট
১৫ ঘণ্টা আগে
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য
১৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।
১ দিন আগে