প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাভারের ইসলামনগর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জাবির দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ওই ভবনের দোতলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শিক্ষার্থীরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি এবং তার বন্ধু হাসিনুর। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত আব্দুস সোবহান রায় ও রাহাত নামের আরও দুইজন গুরুতর আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির দোতলায় হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় ঘটনাস্থলে থাকা চারজনই আগুনের লেলিহান শিখায় আটকা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় রনি ও হাসিনুরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। অন্য দুই আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাভারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুড়ে যায় বাসার অধিকাংশ মালামাল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া দগ্ধদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।
১ দিন আগে
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১ দিন আগে