বরিশাল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বরিশালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
সিইসি বলেন, রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সব কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয়, তখন সেটা দেখা যাবে।’
তিনি সিইসি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং অতীতের নির্বাচনের মতো কোনো সুযোগ এবার থাকবে না।’
এছাড়া, সিইসি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচনের সময় গুজব রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এনসিপির শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, ‘একটা দলের প্রতীক নিতে গেলে আইন ও বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে, সেখান থেকে নিতে হয়। তারা যা চেয়েছে সেটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়। এজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই।’
পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, ‘পিআর নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলছে। এটি এখন কিছুটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে। তবে আমরা কোনও নির্বাচনে রাজনৈতিক কোনও বার্তা ঢোকাতে চাই না। আমরা আইন অনুযায়ী চলছি।’
মতবিনিময় সভায় বরিশাল বিভাগের ছয় জেলার সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
৩ দিন আগে