সিলেটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিলেটে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে। এতে নিহত হয়েছেন ২জন। এতে আহত হয়েছেন একজন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকার ধামড়ি বিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান বলেন, জাফলং থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। পুলিশ হতাহতদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা করছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারে ছাতক ছাত্রদলের একটি ব্যানার পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, হতাহতরা সুনামগঞ্জের ছাতক পৌর ছাত্রদলের নেতাকর্মী হতে পারেন। তারা কয়েকজন প্রাইভেট কারে শাপলা বিল দেখে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে