ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নোমান হোসেন ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানায় স্থানান্তর করে।

আওয়ামী লীগ নেতা নোমান হোসেন নবীগঞ্জের হাজী সেলিম উদ্দিনের ছেলে। নবীগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, নোমান হোসেন শুক্রবার বেলা ১২টার দিকে সিলেটের থামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছিলেন। তখন স্থলবন্দর পুলিশ খোঁজ নিয়ে দেখে তার নামে নবীগঞ্জ থানায় মামলা রয়েছে। পরে সেখান থেকে তাকে আটক করে গোয়াইনঘাট থানায় নেওয়া হয়।

ওসি তোফায়েল আরও জানান, নোমান হোসেনকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানায় বার্তা পাঠানো হয়েছে। সেখানকার পুলিশ গোয়াইনঘাট থানায় এসে তাকে নিয়ে যাবে। পরে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, নোমান হোসেন হবিগঞ্জ সদরে একটি মামলার এজাহারনামীয় আসামি ও নবীগঞ্জে আরেকটি মামলার সন্দেহভাজন আসামি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে