সিলেটে কেএফসি, ডোমিনোস পিজ্জা ও বাটার আউটলেটে ভাঙচুর

সিলেট প্রতিনিধি

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিলেটে কেএফসি, বাটা ও ডোমিনোস পিজ্জার আউটলেটে হামলা ও ভাঙচুর করেছে তৌহিদি জনতা।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে সিলেটের মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট ও চৌহাট্টাস্থ ডোমিনোস পিজ্জার আউটলেটে ভাঙচুর চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির সমর্থনে দুপুর থেকেই সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তৌহিদি জনতা। একপর্যায়ে বিকেল ৩টার দিকে সিলেটের মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি ও চৌহাট্টার ডোমিনোস পিজ্জা ও বাটার আউটলেটে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হয়। ভাঙচুরকালে কেএফসির দেওয়ালে ফিলিস্তিনের পতাকা সাঁটিয়ে দেওয়া হয়। হামলাকালে কেএফসির পার্শ্ববর্তী অন্য আরেকটি রেস্টুরেন্টে হামলা করা হয়। এ সময় বেশ কিছু কোমল পানীয় ধ্বংস করে দেন তারা। পরে তারা সামনের সড়ক অবরোধ করে স্লোগান দেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ব্যবসা প্রতিষ্ঠানসহ মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে