হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক বিয়ে বাড়িতে ‘জোরে’ গান বাজানোর অভিযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় বিয়ে বাড়ির অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাহুবলের লামাতাশি ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পর লুটপাট করা হয় বলেও অভিযোগ করেছেন কনের বাবা।
স্থানীয়রা জানান, শুক্রবার ইফতারের পর ঘোষপাড়া গ্রামের হামিদ মিয়ার মেয়ে শারমিন আক্তারের সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার ইমন মিয়ার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
এর আগে বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এ উপলক্ষ্যে সাউন্ড বক্সে গান বাজানো হয়। এ সময় সদর উপজেলার আলমপুর গ্রামের কয়েকজন গিয়ে গান বন্ধ করতে বলেন। শুক্রবার দুপুরেও কনের বাড়িতে সাউন্ড বক্সে গান বাজালে তারা আবার এসে গান বন্ধ করতে বলেন।
এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে কনের বাড়িতে একদল তরুণ হামলা চালায়। হামলায় কনের মা ও চাচিসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে দুজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কনের বাবা হামিদ মিয়া বলেন, আশপাশের লোকজনকে বিয়ের দাওয়াত না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হতে পারে। ওরা হামলা করে ঘরের অনেক কিছু লুট করে নিয়ে গেছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, বিয়ে বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ গিয়েছিল। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে