সিলেট ব্যুরো

সিলেটে বজ্রপাতে আরও ২জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) কানাইঘাট উপজেলার পৃথক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কেউটিহাওর গ্রামের জমশেদ আলীর ছেলে কালা মিয়া (৩৫) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাটি গ্রামের তুতা মিয়ার ছেলে নূর উদ্দিন (৫৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন।
জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে কেউটিহাওর গ্রামের কালা মিয়া (৩৫) তার বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। বিকাল ৩টার দিকে উত্তর দলইরমাটি গ্রামের নূর উদ্দিন (৫৮) বাড়ির পাশে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান।
এব্যাপারে কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন বলেন, বজ্রপাতে পৃথকস্থানে দুজন ব্যক্তি মারা গেছেন। আমরা তাদের তথ্য যাচাই-বাচাই করে সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেবো।
এর আগে একইদিন জৈন্তাপুর উপজেলার পৃথক স্থানে এক কিশোরসহ দুজন বজ্রপাতে মারা যান। নিহত দুজন হলেন-জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে