চাঁদাবাজি ও অপহরণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

অপহরণ এবং চাঁদাবাজির মামলায় সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়দীপ সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে। এ ঘটনায় সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলায় জয়দীপকে প্রধান আসামিক করে আরো ৭-৮ জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সিলেট নগরের জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে কাজল মিয়া (৫০) নামের এক হকারকে জয়দীপের নেতৃত্বে অপহরণ করা হয়। অপহরণের পর ভয় দেখিয়ে তার কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা চাঁদা আদায়সহ আরো ৩০ হাজার টাকা চাঁদার দাবিতে মারধর করা হয়। এ ঘটনায় রাতেই হকাররা জিন্দাবাজার-বন্দরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের তৎপরতায় কাজলকে ছেড়ে দেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপহরণ ও চাঁদাবাজির মামলায় সুনামগঞ্জে অভিযান চালিয়ে জয়দীপকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে