কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে পালটাপালটি ধাওয়া, হামলা ও ভাঙচুরের অভিযোগে পালটাপালটি সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং থানায় অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধরমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নান্টু মন্ডল অভিযোগ করেন, পূর্বের বিরোধের জেরে গোহাট বাজার এলাকায় তার মালিকানাধীন একটি ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির অপর একটি পক্ষ সশস্ত্র হামলা চালায়।
তিনি বলেন, হামলাকারীরা লোহার রড, হকিস্টিক, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ভাঙচুর করে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের শাটার, জেনারেটরের বডি ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রায় এক লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নান্টু মন্ডল। হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনের পরদিন ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিবউজ্জামানের ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে বিচার দাবি করেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার সাতবাড়িয়া এলাকায় বিএনপির অপর একটি পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন করে।
উভয় পক্ষই ভেড়ামারা থানায় পালটাপালটি অভিযোগ দায়ের করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো ভেড়ামারা উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নালিতাবাড়ীতে নির্বাচনি ফলাফল নিয়ে আমীর হোসেন নামের জামায়াতে ইসলামীর এক সমর্থকের সঙ্গে বাজিতে জেতা মহিষটি শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দিয়েছেন বিএনপি সমর্থক আব্দুল মান্নান। মানবিক বিবেচনায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
১ দিন আগে
শিশু ধর্ষণের এক মামলা প্রত্যাহার না করার কারণে দায়ের কোপে ওই শিশুটির মায়ের কান কেটে নিয়েছেন আসামি পক্ষের এক নারী। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনাতেও একটি মামলা হবে।
১ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘো
১ দিন আগে
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না (কেটলি প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪৮ হাজার ৪৯৩টি। নিয়ম অনুযায়ী জামানত ফেরত পেতে তার প্রয়োজন ছিল ৩১ হাজারের বেশি ভোট। একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল
১ দিন আগে