৪৫ ফুট গভীরেও মেলেনি শিশু সাজিদের সন্ধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১২: ০৬
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে গভীর নলকূপের ভেতরে আটকে পড়া শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। দীর্ঘ ২২ ঘণ্টারও বেশি সময় ধরে সর্বাত্মক অভিযান চালানো হলেও এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটির সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৫ ফুট গভীরে খননকাজ চালিয়ে গেলেও তাকে শনাক্ত করা যায়নি।

এর আগে, গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায়। বিকাল ৫ টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহও অব্যাহত রাখা হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১ টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে দুপুর পৌনে ২ টা থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না।

সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এবং ভেকুর সমন্বয়ে ১২ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম উদ্ধার অভিযানের সময় জানান, শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু আজ সকাল আটটা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হাঁস নিয়ে হাসলেন বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে হাঁস প্রতীক নিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

এ্যানিসহ লক্ষ্মীপুরের ৪ আসনই বিএনপির ঘরে

শাহাদাত হোসেন সেলিম বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান ছিলেন। এই দলটি বিএনপির শরিক দল হিসেবে দীর্ঘ দিন ধরে রাজনীতি করেছে। এবারের নির্বাচনে দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

৪ ঘণ্টা আগে

নকল বন্ধের কারিগর মিলনের বড় জয়

ফলাফলে দেখা যায়, ১১০টি কেন্দ্রের সবগুলোর ফলে এহছানুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। সে হিসাবে মিলন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬৬ হাজারেরও বেশি ভোট পেয়েছেন।

৪ ঘণ্টা আগে

বাবর— ফাঁসির মঞ্চ থেকে জাতীয় সংসদে

নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল হেলালের চেয়ে তিনি ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোট বেশি পেয়েছেন।

৪ ঘণ্টা আগে