নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পার্কিং অবস্থায় থাকা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শিমরাইল সওজ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মিনিবাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চালক সওজ অফিসের সামনে রেখে যান। পরদিন ভোরে স্থানীয়রা বাসের ভেতর ধোঁয়া ও আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।
আগুনে মিনিবাসটির আসন, কাচ ও ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়। বাসটি খালি থাকায় কোনো প্রাণহানি হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—যান্ত্রিক গোলযোগ বা অন্যান্য কোনো ত্রুটির কারণে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টহলরত পাঁচ-ছয়জন বিজিবি সদস্যের সঙ্গে স্থানীয় চোরাকারবারিদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে এক বিজিবি সদস্য মাথায় গুরুতর আঘাত পান।
১১ ঘণ্টা আগে
দেশের মানুষ ইসলামি আইন চায়, শরিয়াভিত্তিক দেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
১ দিন আগে
তিনি আরও বলেন, “আমার ভাই নাহিদ ইসলাম বলেছে, তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে; ‘খাজনা আগে, তারপর অন্যটা’, ‘২০০০ এর মধ্যে ১০০০ আমার খাজনা; আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও’।”
১ দিন আগে
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ‘মাথাল’ মার্কার প্রার্থী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিও আজ তার নির্বাচনি আসন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)-এ প্রচার চালিয়ে
১ দিন আগে