লক্ষ্মীপুরে যাত্রীবেশে ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি সোনা ছিনতাই

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠে শুভ পোদ্দার নামে এক স্বর্ণালংকার ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ দুর্ধর্ষ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, এই ছিনতাইয়ের সঙ্গে যাত্রীবেশে থাকা এক নারী ও পুরুষের পাশাপাশি অটোরিকশা চালকও জড়িত ছিলেন। ভুক্তভোগী শুভ কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী।

শুভ পোদ্দার জানান, তিনি প্রায় ৪০ ভরি সোনা নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে গিয়েছিলেন। সেখানকার একটি স্বর্ণালংকার দোকানে তিনি ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক এবং অবশিষ্ট ৩০ ভরি স্বর্ণ নিয়ে তিনি চন্দ্রগঞ্জ থেকে ফিরে আসছিলেন। ফেরার পথে জেলা শহর থেকে একটি অপরিচিত অটোরিকশায় চড়ে তিনি হাজিরহাটের উদ্দেশ্যে রওনা হন। ওই অটোরিকশায় যাত্রীবেশে একজন নারী ও একজন পুরুষও ছিলেন।

তিনি অভিযোগ করেন, অটোরিকশাটি পিয়ারাপুর এলাকায় পৌঁছালে ওই নারী ও পুরুষ হঠাৎ তার মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে তারা তার সাথে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। তবে ব্যবসায়ীর পকেটে থাকা ২১ লাখ টাকার চেকটি দুষ্কৃতকারীরা নেয়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

জেলা বাজুসের (বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন) সভাপতি সমীর কর্মকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বর্ণালংকার ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ঘটনার কারণে স্বর্ণালংকার ব্যবসায়ীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শিবচরে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

হত্যাকাণ্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে।

১৮ ঘণ্টা আগে

বাউফলে বিএনপি অফিসে আগুন

আগুনে দলীয় কার্যালয়ে থাকা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার, সাইনবোর্ডসহ অফিসের দরজা-জানালা ও আসবাবপত্র ভস্মীভূত হয়।

১৮ ঘণ্টা আগে

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে ছয়জনের মৃত্যুর পর কারাগারে মারা গেলেন বিক্রেতা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী।

১ দিন আগে

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের বাতিঘর : শোক সভায় বক্তারা

তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার যে অনন্য ইতিহাস, বেগম খালেদা জিয়া তা নিজের জীবন দিয়ে রচনা করে গেছেন। তিনি ক্ষমতার মোহে রাজনীতিতে আসেননি; ইতিহাসের নির্মম ডাকেই তাঁকে নেতৃত্বের ভার কাঁধে তুলে নিতে হয়েছিল। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর শোক তাঁকে ভেঙে দেয়নি, ব

১ দিন আগে