পটুয়াখালী বিএনপি’র পুরোনো কোন্দল ফের প্রকাশ্যে

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৯: ৩০
বিএনপি লোগো

পটুয়াখালী জেলা বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল নতুন করে প্রকাশ্যে এসেছে। পটুয়াখালী–১ আসনে দলের মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে জেলা বিএনপির দুই পক্ষ এখন প্রকাশ্যে মুখোমুখি।

এমন পরিস্থিতিতে, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে। এর ফলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং তাদের আশঙ্কা, এই বিরোধ আসন্ন জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে।

জেলা বিএনপিতে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দল পুনর্গঠনের তেমন কোনো কার্যক্রম দৃশ্যমান না হলেও, পটুয়াখালী–১ আসনে আলতাফ হোসেন চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ায় সেই পুরোনো বিরোধ আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায়, গত ২৬ নভেম্বর সদর উপজেলার বদরপুর ইউনিয়নে অনুষ্ঠিত একটি সভায় আলতাফ চৌধুরীর বক্তব্যকে ঘিরে দুই পক্ষের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। জেলা বিএনপির দাবি অনুযায়ী— ওই সভায় আলতাফ চৌধুরী জেলা নেতৃত্বকে উদ্দেশ্য করে "অশোভন ও দায়িত্বহীন" মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার বিকেলে শহরের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন একটি সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে টোটন বলেন, ‘আলতাফ চৌধুরী সভায় “চোরায় না শোনে ধর্মের কাহিনী”, “জেলা কমিটি ফ্রিজ হয়ে গেছে” এবং নির্বাচনী প্রস্তুতিতে “১০০ কোটি টাকার বাজেট”। এমন মন্তব্য করেছেন, যা তিনি ভিত্তিহীন, অশোভন ও দায়িত্বহীন বলে দাবি করেন।

নেতারা আরও বলেন, মনোনয়ন ঘোষণার আগে থেকেই তিন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ধানের শীষের পক্ষে ধারাবাহিক প্রচারণা চালানো হয়েছে। ফলে, ‘উদাসীনতার’ অভিযোগ সত্য নয়। তারা অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার পর প্রার্থী স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই নিজ বাসা থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।

তাদের দাবি, এমন একজনকে প্রধান নির্বাচনী সমন্বয়কারী করা হয়েছে, যিনি বর্তমানে কোনো দলীয় পদে নেই এবং সাম্প্রতিক আন্দোলনেও সক্রিয় ছিলেন না। এর ফলস্বরূপ, ত্যাগী কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

জেলা বিএনপির নেতাদের এই অভিযোগের জবাব দিতে শুক্রবার বিকেলে প্রার্থীর বাসভবন 'সুরাইয়া ভিলায়' একটি সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচনী সমন্বয়কারী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক টোটনের আনা অভিযোগ “মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর”।

তিনি দাবি করেন, তাকে “পদবিহীন” বা “আন্দোলনে অনুপস্থিত” বলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও জানান, অতীতে তিনি যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পান্না মিয়া আরও অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার পর গত ৪ নভেম্বর জেলা বিএনপি সভাপতির আমন্ত্রণে প্রার্থী তার ব্যবসায়িক কার্যালয়ে গেলেও তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন— “জেলা কার্যালয় থাকতে গুরুত্বপূর্ণ বৈঠক ব্যবসায়িক অফিসে কেন?”

পান্না মিয়া আরও দাবি করেন, জেলা সভাপতি কুট্টির রাজনৈতিক আচরণের কারণে ২০০২ সালে তিনি বহিষ্কৃত হয়েছিলেন। এছাড়া তিনি অভিযোগ তোলেন, মোশতাক আহমেদ পিনু অতীতে আওয়ামী লীগে যোগ দিয়ে মেয়র হয়েছিলেন এবং অ্যাডভোকেট টোটন ছিলেন ১/১১-এর "সুবিধাভোগী"।

তৃণমূল নেতাকর্মীরা বলছেন, জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে নিজেদের মধ্যে এমন প্রকাশ্য বিরোধে দলীয় মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এই অভ্যন্তরীণ কোন্দল আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় সম্ভাবনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বরিশালে ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ বিএনপি নেত্রীর

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, মহানগর বিএনপির নেতা আফরোজা নাসরিন থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

২ দিন আগে

গোলাম আযম-নিজামীকে স্বাধীনতা যুদ্ধের ‘সূর্যসন্তান’ বলায় হট্টগোল

অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, বক্তব্যের শুরুতেই হাসান আল মামুন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ অভিহিত করে তার প্রতি শ্রদ্ধা জানান। এর পরপরই জামায়াত নেতা গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতা যুদ্ধের ‘সূর্যসন্তান’ ও ‘দেশপ্রেমিক’ উল্লেখ করে তাদের প্রতি শ্

২ দিন আগে

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আগামী ১৪ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে। এর আগে গত ৫ ডিসেম্বর রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপি এলাকায় গুলির ঘটনা ঘটে। বিএসএফ গুরুতর আহত অবস্থায় তাকে হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

৪ দিন আগে

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।

৪ দিন আগে