রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘা উপজেলায় এক পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আশরাফুল আসেকিন রিপন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি সারদহ পুলিশ অ্যাকাডেমিতে কর্মরত আছেন। আর রিপনের স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপড়ার সুবাদে তিনি রাজশাহীতে থাকেন।
জানা যায়, পুলিশ কর্মকর্তা আশরাফুল আসেকিন রিপনের বাসা ঢুকে দুটি স্বর্ণের বালা, একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি করা হয়েছে।
রিপনের ভাই হোসেন আল ইমাম স্বপন জানান, রাতে বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে চোর চক্র রাতে বাড়ির পূর্বদিকের জানালা ভাঙার চেষ্টা করে। পরে উত্তরদিকের রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাসায় গিয়ে দেখতে পান, ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উত্তরদিকের দরজার তালা কাটা। চুরি হয়েছে ঘরে থাকা স্বর্ণালংকার।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৫ দিন আগে