রাজশাহীতে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের উদ্বোধন

রাজশাহী ব্যুরো

নারীর ক্ষমতায়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে রাজশাহীতে লাইট হাউজ নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান (অতিরিক্ত সচিব)।

সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-নাগরিকতা প্রোগ্রাম ও জিএফএ কনসাল্টিং গ্রুপের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে লাইট হাউজ সংস্থা।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, সমাজসেবা অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. ইলিয়াস হোসেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং সঞ্চালনা করেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাইদুর রহমান খান বলেন, “নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা টেকসই উন্নয়নের মূল ভিত্তি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইট হাউজের এই উদ্যোগ সামাজিক ন্যায়বিচার ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর দূরের কিছু নয়, এটি আমাদের বাস্তবতা। স্থানীয় পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করেই টেকসই সমাধান সম্ভব। লাইট হাউজের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”

রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সক্রিয় ভূমিকা জরুরি। এই প্রকল্প নারীর নিরাপত্তা নিশ্চিতে দৃষ্টান্ত স্থাপন করবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “রাজশাহী জেলা প্রশাসন সবসময় নাগরিক অংশগ্রহণমূলক উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানায়। লাইট হাউজের এই প্রকল্প স্থানীয় জনগণ, নারী নেত্রী ও সিভিল সোসাইটিকে একত্র করে জলবায়ু ন্যায্যতার বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মো. যোবায়ের হোসেন, সিইএফ-এর ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন, রাজশাহীর বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যরা।

সভায় আজিজা আসফিন প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং এর উদ্দেশ্য, কাঠামো ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন। পরে লাইট হাউজের প্রকল্প ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান প্রকল্পের মূল কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা ব্যাখ্যা করেন।

প্রকল্পের আওতায় রাজশাহী ও খুলনা বিভাগের ছয়টি জেলায় নারীর সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সচেতনতা, যুব ও কিশোরীদের প্রজনন ও মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, সিভিল সোসাইটি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় উদ্যোগ জোরদার করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ৫, ১৩ ও ১৬ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাজশাহীর সমাজে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে