সাবেক প্রেমিকার অশ্লীল ছবি প্রকাশ করায় কলেজছাত্রের কারাদণ্ড

রাজশাহী ব্যুরো

ফেসবুক আইডি হ্যাক করে সাবেক প্রেমিকার অশ্লীল ছবি প্রকাশের দায়ে অপু কুমার সাহা (১৯) নামে এক কলেজছাত্রকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইবুনাল আদালত। একইসঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি অপু কুমার সাহা নাটোর জেলার নলডাঙ্গা থানার মৃত শ্রী নীরেন সাহার ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি অপু কুমারের সঙ্গে কলেজে পড়াকালীন মামলার বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য চাপ দেন। এ সময় বাদী শারীরিক সম্পর্ক করতে রাজি না হলে তাদের প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হয়। এরপর আসামি অপু কুমার সাহা ভুক্তোভোগীর ফেসবুক আইডি হ্যাকিং করে তাতে তার অশ্লীল ছবি প্রকাশ করে। এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি ২০২২ সালে রাজশাহীর পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আইনজীবী ইসমত আরা আরও বলেন, এই মামলায় আসামি অপু কুমার সাহাকে দোষী সাব্যস্ত করে ৩টি ধারায় মোট ৩ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরো তিন মাসের কারদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় আরও ২ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, চাপা পড়ে প্রাণ গেল যুবকের

ওসি জানান, ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামের এক যুবককের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালছে।

১ দিন আগে

কুষ্টিয়ায় মাজারে ভাঙচুর-আগুন, ‘পীর’ নিহত

স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই শামিমসহ কয়েকজন আহত হন। পর

১ দিন আগে

দীঘিনালায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৯ দোকান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১ দিন আগে

বাঁধ ভেঙে খেতে হাওরের পানি, কৃষকদের চেষ্টায় বাঁচল ফসল

সুনামগঞ্জের ‘দেখার হাওরে’ ফসলরক্ষা বাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে পানি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এতে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও স্থানীয় কৃষকদের কয়েক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় শেষ পর্যন্ত বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

১ দিন আগে