ডেস্ক, রাজনীতি ডটকম

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ও তার ভাইকে অপহরণের ঘটনায় আলোচিত ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক মো. লুৎফুল হাবিব রুবেল অবশেষে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
রোববার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখের কাছে প্রার্থী লুৎফুর হাবীব রুবেলের পক্ষে প্রত্যাহারপত্রটি জমা দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।
এর আগে এক ভিডিও বার্তায় মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। আর গত শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চেয়ারম্যান প্রার্থী ও তার শ্যালক লুৎফুল হাবিব রুবেলকে ফোনে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন।
এছাড়া শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা থেকেও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবীবকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেন নেতারা। তা না হলে তার পক্ষে আওয়ামী লীগের কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না বলেও সাফ জানিয়ে দেন তারা।
জেলা নির্বাচন কর্মকর্তার কাছে দাখিলকৃত প্রত্যাহার পত্রে বলা হয়, আমি মো. লুৎফুল হাবীব, সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করি। কিন্তু ব্যক্তিগত এবং পারিবারিক কারণে আমার নির্বাচন করা সম্ভব নয়। এ অবস্থায় আমার জমাকৃত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের মনোনয়নপত্রটি প্রত্যাহার করে আমাকে এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ করে দিতে মর্জি হয়।
অন্যদিকে নির্বাচন কমিশন রুবেলকে তলব করায় বিকেল ৪টায় নির্বাচন কমিশনে হাজিরা দিতে রুবেল ঢাকায় রয়েছেন। তাই লুৎফুল হাবিব রুবেলের মনোয়নপত্র প্রত্যাহারের জন্য তার পক্ষ থেকে উপজেলার তাজপুর ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রত্যাহারপত্রটি জমা দেন।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা আবেদনপত্র গ্রহণ করে তা নির্বাচন কমিশনে পাঠান।
এর আগে সকালে ভিডিও বার্তায় লুৎফুল হাবিব রুবেল বলেন, সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কোনো মন্ত্রী, সংসদ সদস্যের আত্মীয়-স্বজন নির্বাচন করতে পারবেন না। এ ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনাইদ আহমেদ পলকের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি।
তিনি আরও বলেন, আমি ২০০২ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে রয়েছি। ২০০৫ সালে সিংড়া গোল-ই আফরোজ কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছি। গত ৩ তারিখে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করি। পর পর তিন বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। আর গত ৮ এপ্রিল উপজেলা পরিষদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করি। এরপর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে বিভিন্ন মহল সক্রিয়।
নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, লুৎফুল হাবিব রুবেলের মনোনয়নপত্র প্রত্যাহার সংক্রান্ত আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনে ( ইসি) পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের জন্য দেলোয়ার হোসেন ব্যাংকে জামানতের টাকা জমা দেওয়ার জন্য বের হন। এ সময় তারা জরুরি প্রয়োজনে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে গেলে সেখান থেকে একটি কালো রঙের মাইক্রোবাসে করে কয়েকজন দুর্বৃত্ত প্রথমে দেলোয়ারের লোক আলাউদ্দিন মুন্সিকে অপহরণ করে নিয়ে যান। পরে দেলোয়ার হোসেন নির্বাচন অফিস থেকে নেমে এলে তাকেও একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে নেওয়া হয়। গাড়িতে মধ্যে দেলোয়ারকে মারধর করা হয়।
পরে বিকেলে দেলোয়ার হোসেনকে পিটিয়ে তার বাড়ির সামনে (সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পারসাঐল গ্রাম) ফেলে দিয়ে চলে যান তারা। চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের দুটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। দেলোয়ার হোসেনকে অপহরণ করে যে গাড়িতে তোলা হয়, সেটি তার প্রতিদ্বন্দ্বী লুৎফুল হাবীব রুবেলের। পরে আহত দেলোয়ার হোসেনের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৫ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৯ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
২০ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে