জলাধার সুরক্ষা ও পানি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় ‘পানিবন্ধন‘ অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

বরেন্দ্র অঞ্চলের পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধারগুলো সুরক্ষাসহ পানি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে 'পানিবন্ধন' অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বরেন্দ্র ইয়ুথ ফোরাম, বরেন্দ্র রিসার্স অ্যান্ড অ্যাডভোকেসি সোসাইটি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকসহ নাগরিক সমাজের আয়োজনে এ ‘পানিবন্ধন‘ অনুষ্ঠিত হয়।

পানিবন্ধনে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বারসিক’র গবেষক মো. শহিদুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-এর সভাপতি শামীউল আলীম শাওন, ভয়েস অব ইয়ুথ'র সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।

উদ্যোক্তারা বলেন, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষিপ্রধান বরেন্দ্র অঞ্চলটি খরাপ্রবণ এলাকা। এটি দেশের অন্য এলাকা থেকে ভৌগোলিকভাবেই আলাদা বৈশিষ্ট্য বহন করে। একসময় গ্রাম ও শহরের প্রান্তিক মানুষগুলো প্রাকৃতিক উৎস থেকে পানি ব্যবহার করতো। পানির সেই উৎসগুলো দিনদিন ভরাট বা নষ্ট করে ফেলছে একটি মহল।

তারা বলেম, উন্নয়নের ভুল পদক্ষেপের কারণে এ অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর মারাত্মকভাবে নিচে নেমে যাচ্ছে। যার ফলে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে পানির উৎস পুকুর, দিঘি, জলাশয়, টিউবয়েল ও নলকূপগুলোতে পানি আর সেভাবে পাওয়া যায় না।

বক্তারা আরো বলেন, রাজশাহীকে আগে পুকুরের শহর বলা হতো। শুধু রাজশাহী নয়, প্রাকৃতিক জলাধারে সয়লাব ছিল পুরো বরেন্দ্র অঞ্চল। তবে বর্তমানে নানা কুচক্রী মহলের দৌরাত্ম্যে সে অবস্থা আর এখন নেই। ফলে এটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি বয়ে আনছে।

এ সময় নতুন করে কোনো পুকুর, দিঘি বা প্রাকৃতিক জলাধার ভরাট না করে পানি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার জোর দাবি জানান পানিবন্ধনে অংশ নওয়া নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৭ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২০ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২১ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে