রাজশাহীতে কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যারা। ছবি: সংগৃহীত

রাজশাহীতে কিশোর গ্যাং লিডারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাতে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির ওরফে কানা সাব্বির (২৩) ওই কিশোর গ্যাংয়ের লিডার। তার বাড়ি চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায়। বাকি দুই সদস্য হলেন- চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার তৈমুরের ছেলে তন্ময় ইসলাম (২৫) ও একই এলাকার সেলিম বাবুর ছেলে নাজমুল হক (২৩)।

আজ বৃহস্পতিবার ( ৭ মার্চ) র‌্যাব ৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার একটি আমবাগানে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা, ট্যাপেন্ডাল ট্যাবলেট ১০টি, ৪টি চাকু ও ৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। অভিযানকালে আরও ৪ কিশোর গ্যাং সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আরএমপির চন্দ্রিমা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৭ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২০ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২১ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে