পদ্মার চর থেকে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

রাজশাহী ব্যুরো
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীর ওপারে ভারতীয় সীমান্তসংলগ্ন দুর্গম চর চরমাঝারদিয়াড় থেকে মাদকসহ নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত তিনজনসহ পলাতক ৭ আসামিকে

গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানার পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- রিপন শেখ (২৮), ফারুক হোসেন (২৬), মনিরুল ইসলাম (৩৫), হাবিবুর রহমান হাবিব (২৮), নাইম শেখ (২০), রাজীব ওরফে রাজিম (২৫) ও মো. মুসা (২৬)। সবার বাড়ি চরমাঝারদিয়াড় গ্রামে। এদের মধ্যে প্রথম তিনজন সাজাপ্রাপ্ত আসামি।

আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম জানান, মাদকসহ নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসাামিরা পলাতক ছিলেন। পদ্মা নদীর ওপারে দুর্গম চরে তাদের বাড়ি হওয়ার কারণে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চলে। অভিযানে গ্রেপ্তার আসামিদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৭ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২০ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২১ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে