সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩, আহত ১ শিশু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অটোভ্যানের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারানোর পর যাত্রীবাহী বাসের চাপায় এক দম্পতি ও অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির একমাত্র মেয়েও গুরুতর আহত হয়েছে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মোতালেব সরকার (৪০), তাঁর স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং অটোভ্যানচালক নুরু মিয়া (৩৫)। নুরু মিয়ার বাড়ি একই উপজেলার জামতৈল আজুগড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে যাওয়ার সময় অটোভ্যানটির এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনটি সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। পরে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোতালেব সরকার, তাঁর স্ত্রী ফজিলা খাতুন এবং অটোভ্যানচালক নুরু মিয়ার মৃত্যু হয়। আহত হন মোতালেব-ফজিলা দম্পতির মেয়ে তামান্না খাতুন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, অটোভ্যানটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও অটোভ্যান জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement