রাজশাহী ব্যুরো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দেশের সীমানা পেরিয়ে বিশ্বে সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, বিশ্বের উন্নত অনেক দেশ স্বীকার করেন তিনি সফল রাষ্ট্রনায়ক। তিনি জানেন কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করতে হয়,কীভাবে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হয়, উন্নয়নের চাকা সচল রাখতে হয়। তিনি তা প্রমাণ করে দেখিয়েছেন, আমরা তার সৈনিক। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি রাজশাহীকে তিল তিল করে গড়ছি। শুধু বাংলাদেশ নয়, সারা দক্ষিণ এশিয়ার মধ্যে রাজশাহীর নাম পৌঁছে গেছে। নেত্রী শেখ হাসিনার নির্দেশে আইসিটি বিভাগের অনুপ্রেরণায় আগামী দুই বছরের মধ্যে রাজশাহী বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হতে যাচ্ছে। রাজশাহীর আরো ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন। রাজশাহীকে অনুসরণ করবে দেশের সকল শহর।
রাজশাহী মহানগরীর বাটার মোড় ‘জয় বাংলা চত্বরে’ অনুষ্ঠিত আলোচনা সভায় মেয়র লিটন বলেন, অগ্নিঝরা মার্চ মাস বাংলাদেশের ইতিহাসের ঘটনাবহুল মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দেন, ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী, ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। এ মাসে আমরা গর্বের সঙ্গে জাতির পিতাকে স্মরণ করি, স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করি।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এমপি।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও রাজশাহী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. লায়েব উদ্দিন লাভলুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মুনসুর রহমান, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. শরিফুল ইসলাম শরিফ, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজবুল ইসলাম, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন,মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিব, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুল মুবিন সবুজ প্রমুখ।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৭ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২০ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
২১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে