রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে এবার মোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। একই সময়ে রুয়েটে অনুষ্ঠিত ‘খ’ গ্রুপের পরীক্ষা শেষ হয় দুপুর সোয়া ১টায়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মনোনীত ছিলেন। এর মধ্যে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন এবং বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন শিক্ষার্থী মনোনয়ন পান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৮৭৮ জন এবং বুয়েট কেন্দ্রে ৮ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশ নেন। উপস্থিতির হার রুয়েটে প্রায় ৮১ দশমিক ১৪ শতাংশ এবং বুয়েটে প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ। দুই কেন্দ্র মিলিয়ে গড় উপস্থিতি ছিল প্রায় ৮৫ শতাংশ।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস মুখর হয়ে ওঠে। তবে পুরো সময়জুড়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের ফলাফল আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশ করা হতে পারে। ভর্তি পরীক্ষার ফলাফল http://admission.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে