পাবনা-১ আসনে ভোট পুনর্নির্বাচনে দাবি আবু সাইয়িদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আবু সাইয়িদ। ছবি: সংগৃহীত

পাবনা-১ সাঁথিয়া-বেড়া (আংশিক) নির্বাচনী এলাকায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে অভিযোগ করে ওই আসনের ভোট পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িন।

তিনি বলেন, নির্বাচন বিধি-বিধান লঙ্ঘন করে এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বিতারণ, ঢুকতে না দেওয়া, ভোটের আগের রাত্রে এজেন্টদের বাড়ি থেকে ধরে নিয়ে অন্যত্র আটকে রাখা, ভোটকেন্দ্রের ভেতরে থাকা স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের রক্তাক্ত করে বের করে দেওয়া, ভোট কেন্দ্রের ভেতরে জোরপূর্বক ঢুকে ব্যালট পেপার নিয়ে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানো, কোনো কোনো কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কর্তৃক এজেন্টদের অংশগ্রহণ করতে না দেওয়া, জোরপূর্বক ব্যালট ছিনতাই করে বাক্সে ঢুকানো ব্যালটের মুড়ি বইতে কোনো প্রকার ভোটার নম্বর না থাকা এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক অগ্রিমভাবে বহু ব্যালট পেপারে সিল দিয়ে রাখা ইত্যাদি অনিয়মের কারণে পাবনা-১ নির্বাচনের ফলাফল অবিলম্বে স্থগিত রাখা, গেজেটভুক্ত না করার দাবি জানিয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন বারবার আবেদন জানানো হয়েছে।

৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে পাবনা-১ আসনে নৌকার প্রার্থী শামসুল হক টুকু ৯৪ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ পেয়েছেন ৭২ হাজার ৩৮৭ ভোট। এ আসনে মোট ভোটার চার লাখ ৩১ হাজার ৬১৬। ভোটকেন্দ্র ১২৫টি। প্রতিদ্বন্দ্বিতা করেন ছয়জন প্রার্থী। এর মধ্যে জামানত হারিয়েছেন চারজন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে