অস্ত্রোপচারে দুর্ঘটনা ঘটলে চিকিৎসককে দায়দায়িত্ব নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেওয়াকালে স্বাস্থ্যমন্ত্রী। ছবি ; সংগৃহীত

অস্ত্রোপচারের সময় কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেছেন, কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না। একটা অপারেশন করতে যা যা দরকার সেটা ছাড়া কোনোদিনই কোনো হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না।

আজ সোমবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগলো। অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য না। এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে। সুতরাং ডিস্ট্রিক হসপিটাল বা অন্য যেগুলো আছে, সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।

প্রান্তিক মানুষের কাছে যদি চিকিৎসা সেবা না পৌঁছে দিতে পারি তবে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীর চাপ কোনোদিনই কমবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হাসপাতাল (সদর হাসপাতাল) আছে, অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করবো সেটিকে সচল করার। সেটিকে সচল করে এখানকার রোগীর চাপটা কমানোর চেষ্টা করবো। কিছু জনবলের ঘাটতি আছে, সেটি সমাধান করতে পারবো বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমন যদি কারো কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে বলবেন সেটা আমরা দেখবো।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৭ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২০ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২১ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে