দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে জনগণ কষ্টে আছে : ইনু

রাজশাহী ব্যুরো
হাসানুল হক ইনু

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে জনগণ দুঃখ-কষ্টে আছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, ‘সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজার সিন্ডিকেট কারসাজি করেই চলেছে। কোনো অজুহাত না দেখিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার সিন্ডিকেট ধ্বংস করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

আজ সোমবার (৪ মার্চ) বিকেলে রাজশাহীর গণকপাড়ার জয় বাংলা চত্বরে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুবজোটের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের যুব সমাজকে দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দুর্দশাগ্রস্থ জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাংলাদেশের চিরশত্রু মৌলবাদী-জঙ্গিবাদী-তালেবানী শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতের ক্ষমতা দখলের রাজনীতিও মোকাবেলা করতে হবে।’

ইনু আরো বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বেকার ভাতা দিতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করতে হবে।

জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জজাসদের সহ-সভাপতি এ্যাডভোকেটমজিবুল হক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী।

এসময় প্রধান বক্তা ছিলেন- জাতীয় যুবজোটের সভাপতি মো. শরিফুল কবির স্বপন। অনুষ্ঠানে জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলী সদস্য বীর মুক্তিযোদ্ধ শফিউর রহমান শফি, রাজশাহী জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, যুবজোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৭ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে