পথ ভুলে ভারতে যাওয়া প্রতিবন্ধী যুবককে ফেরত আনলো বিজিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউরা পথ ভুলে ভারতে চলে যাওয়া এক প্রতিবন্ধী যুবককে পরিবারের কাছে ফেরত দিয়েছে বিজিবি।

মানসিক ভারসম্যহীন ওই যুবকের নাম মো. মনজুরুল হক। তিনি ধোবাউরা থানার হাজংপাড়া গ্রামের মো. হালিম উদ্দিনের ছেলে। বছর খানেক আগে প্রতিবন্ধি এই যুবক নিজ এলাকা থেকে হারিয়ে যায়। দীর্ঘ এক বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাহারপাড়া এলাকায় অবস্থান করছিলেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৬৫/৪-এস এর নিকট (ভারতীয় পার্শ্বে) বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এই যুবককে ফেরত আনা হয়। এরপর রাত ৮টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হারিয়ে যাওয়া যুবক মনজুরুল আগে ভালোই ছিলেন। ১২ বছর বয়সে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত বছরের ২৭ রমজান তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া গেল ভারতের মুর্শিদাবাদ জেলার মুক্তারপুর গ্রামে।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল বললেন, ‘অন্য একটি ব্যাটালিয়নের মাধ্যমে আমি জানতে পারি যে, প্রতিবন্ধী এই ছেলেটি আমাদের দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতে আছে। খবর পেয়ে আমি বিএসএফকে অনুরোধ করি যেন ছেলেটিকে খুঁজে বের করা হয়। আমার অনুরোধ গ্রহণ করে তারা দুইদিন পর আমাকে জানায় যে, তারা একটি প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পেয়েছে এবং সে বাংলাদেশী বলে ধারণা করা হচ্ছে। এরপর আমি এখান থেকে প্রমাণপত্র পাঠাই। সেটি দেখে তারা ছেলেটিকে ফেরত দিয়েছে। ছেলেটিকে ফেরত আনা আমাদের কাজ ছিল। এটা আমাদেরই দায়িত্ব। তারপরও অসহায় প্রতিবন্ধী ছেলেটিকে তার বাবার হাতে তুলে দিতে পেরে বিশেষ ভালোলাগা কাজ করছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৭ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২০ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২১ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে