গৃহবধূকে গণধর্ষণ, সালিশে ৩ লাখ টাকায় মিটমাটের অভিযোগ

যশোর প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০০: ০৫
প্রতীকী ছবি

যশোরের শার্শায় দুই সন্তানের জননী এক গৃহবধূ (৩৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্তদের নিয়ে সালিশ করেন মাতবররা। অভিযুক্তদের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করে ঘটনাটি মিটমাট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা

গত মঙ্গলবার (১ জুলাই) শার্শা উপজেলা উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে ঘটে গণধর্ষণের ঘটনাটি। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এ নিয়ে সালিশ হয় এলাকায়।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আমজেদ আলী (৪৮), আক্তারের ছেলে আব্দুল্লাহ (১৮) ও টুকুর ঘরজামাই সিরাজ (৪৮) পলাতক রয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

স্থানীয়রা জানান, গৃহবধূর স্বামী অন্য শহরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিবেশী আকতারের ছেলে আব্দুল্লাহ প্রায় সময় ওই গৃহবধূকে উত্ত্যক্ত করত। গত মঙ্গলবার স্বামী বাড়িতে না থাকা অবস্থায় গৃহবধূকে একা পেয়ে আমজেদ ও সিরাজকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ ধর্ষণ করে পালিয়ে যান।

এ ঘটনার পর এলাকায় জানাজানি হলে নড়েচড়ে বসেন স্থানীয় মাতবররা। বৃহস্পতিবার ঘটনাটি নিয়ে গ্রামে সালিশ বসানো হয়। সালিশে কাশিয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য আদুল হোসেন, আব্দুল আহাদ ও আকবার আলী নেতৃত্ব দেন। সালিশের একপর্যায়ে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত তিনজনকে মারধর করা হয়। তাদের কাছ থেকে তিন লাখ টাকা জরিমান আদায় করেন মাতবররা।

কাশিয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য আদুল হোসেন জানান, ঘটনাটি শুনে এলাকাবাসীর অনুরোধে সালিশি বৈঠক করা হয়েছে। তবে তিন লাখ টাকা জরিমানা আদায়ের বিষয়টি তিনি অস্বীকার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে ওই গৃহবধূকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনা সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে