প্রতিবেদক, রাজনীতি ডটকম

রমজান মাসে কোনোভাবেই মজুদদারি ও কালোবাজারি করতে দেওয়া হবে না বলে হুশিয়ার দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।
আজ রোববার (১০ মার্চ) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ হুশিয়ারি দেন।
দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, এক জায়গায় দেখলাম মুড়ি মজুদ রেখেছেন এক লাখ টন।চাঁপাইনবাবগঞ্জের চাল ব্যবসায়ীরা নিজেরাই ঠিক করেছিলেন দাম কত হবে। এটি হতে দেওয়া যায় না। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, এখন মোটামুটি কাছাকাছি অবস্থানে আছে। যেটি আপনার হক লাভ, সেটি আপনি করতে পারবেন। যেই লাভটা যৌক্তিক সেই দামে আপনি বিক্রি করতে পারবেন।
তিনি আরও বলেন, সারাদেশে বছরে খেজুরের চাহিদা দেড় লাখ টন। এর মধ্যে শুধু রমজানেই খেজুরের চাহিদা এক লাখ টন। সরকার থেকে আপনি এলসি, ডলার সাপ্লাই, শুল্ক কমানোসহ যা যা চাইছেন, সেগুলো আমরা করছি। আবার আরেকটা বিষয় ভয়াবহ হয়ে যাচ্ছে, অনেকে সরকারের থেকে লোন নিয়ে আবার বাজারে লোন করে ফেলে, সেটাও তারা পারবে না। আসন্ন রমজানটা আমরা ভালোভাবে কাটাতে চাই।
বিভাগীয় কমিশনার বলেন, আমরা একটু হর্নটা কম বাজাই। এটা মানুষকে বিরক্তিকর করে, পশু পাখিদেরও বিরক্ত করে। এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় সুন্দর ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ ও বিক্রিরও আহ্বান জানান তিনি।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়সাল আহমদ, আরএমপির অতিরিক্ত কমিশনার আব্দুর রকিব, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম ও রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৭ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২০ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
২১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে