খেতুরীধামে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসবে লাখো ভক্তের সমাগম

রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীর খেতুরীধামে লাখো ভক্ত ও সন্ন্যাসীর পদচারণায় মুখর হয়ে উঠেছে শতবর্ষের ঐতিহ্যবাহী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব। শুক্রবার থেকে শুরু হওয়া এ মহোৎসব চলবে আগামী ৩ কার্তিক পর্যন্ত।

বাংলা কার্তিক মাসের প্রথম তিন দিনব্যাপী এ উৎসবে দেশি-বিদেশি ভক্তরা অংশ নিচ্ছেন নাম-প্রার্থনা, কীর্তন, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রায় ৫০০ পুলিশ সদস্য।

খেতুরীধামে বসেছে ঐতিহ্যবাহী খেতুরীর মেলা। ধর্মীয় সামগ্রী ছাড়াও এখানে বিক্রি হচ্ছে দেশীয় খাদ্যপণ্য, পোশাক, গৃহস্থালি দ্রব্য, কারু ও চারুশিল্পের তৈরি বিভিন্ন সামগ্রী। যদিও এটি মূলত বৈষ্ণব সন্ন্যাসীদের মিলনমেলা, তবুও অহিংসা ও মানবপ্রেমে বিশ্বাসী বিভিন্ন ধর্মাবলম্বীর উপস্থিতিতেও উৎসব প্রাণবন্ত হয়ে উঠেছে।

খেতুরীধাম ট্রাস্টি বোর্ডের সম্পাদক শ্যামাপদ সান্যাল বলেন, “শত শত বছর ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্য বজায় রেখেই এই মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিমসহ অন্যান্য ধর্মের মানুষও সমানভাবে অংশ নেন। প্রশাসনের সহযোগিতায় এবারও উৎসব সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “উৎসবটি যেন শান্তিপূর্ণ ও ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়— সে জন্য উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে।”

অহিংসা ও মানবপ্রেমের প্রতীক ঠাকুর নরোত্তম দাস ১৫৩১ খ্রিস্টাব্দে রাজশাহীর প্রেমতলী পদ্মাতীরের গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ধনী পরিবারের একমাত্র সন্তান হয়েও তিনি সন্ন্যাসজীবন গ্রহণ করেন ও সনাতন বৈষ্ণব ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। গৌড়ীয় বৈষ্ণব সমাজে তিনি ‘পদাবলি কীর্তন’ বা ‘লীলা রসকীর্তন’-এর প্রবর্তক হিসেবে খ্যাত।

১৬১১ খ্রিস্টাব্দে খেতুরীধামেই তার পরলোকগমন ঘটে। চার শতাব্দী পেরিয়েও তাঁর পদাবলি কীর্তন বাংলা সাহিত্য ও সংগীত ইতিহাসে অনন্য সম্পদ হিসেবে আজও সমানভাবে জনপ্রিয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে