খেতুরীধামে ভক্ত-দর্শনার্থীর ভিড়ে গোদাগাড়ী সড়কে ৪ কিলোমিটার যানজট

রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুরীধামে বৈষ্ণব সাধক নরোত্তম দাস ঠাকুরের খেতুরিভাব (তিরোভাব) মহোৎসব উপলক্ষে লাখো ভক্ত ও দর্শনার্থীর ঢল নেমেছে। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে উৎসবস্থলমুখী ভক্তদের আগমনে উপজেলার রাজাবাড়ী থেকে বসন্তপুর এবং বিজয়নগর থেকে প্রেমতলী বাজার মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় যানজট আরও বেড়ে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রধান সড়কের প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

খেতুরী গ্রামটি প্রেমতলী বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। ভোর থেকেই ভক্ত, অনুরাগী ও সাধু-সন্ন্যাসীরা দল বেঁধে মহোৎসবে অংশ নিতে আসছেন। ধর্মীয় আচার, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ ও আলোচনা সভায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

আয়োজকরা জানান, এ বছর প্রায় আট থেকে দশ লাখ ভক্তের আগমন ঘটতে পারে।

শ্রী কৃষ্ণ জয়সওয়াল নামের এক যাত্রী জানান, “প্রেমতলী থেকে গোদাগাড়ী যাচ্ছিলাম রোগী নিয়ে। প্রায় এক ঘণ্টা ধরে জ্যামে আটকে আছি, সামনে-পেছনে কোনো গাড়ি নড়ছে না।”

ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গোদাগাড়ী, প্রেমতলী ও খেতুরী এলাকায় প্রায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তাদের সঙ্গে ট্রাফিক পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন।

গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, “লাখো ভক্তের নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দিন-রাত কাজ করছে। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও সহায়তা করছেন।”

উৎসব উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে বসেছে নানা ধরনের দোকানপাট ও অস্থায়ী মেলা। ধর্মীয় আবহে ভক্তদের মিলনমেলায় গোটা খেতুরী এখন পরিণত হয়েছে এক বিশাল আধ্যাত্মিক উৎসবে।

বৈষ্ণব ধর্মের মহান সাধক ও সংস্কারক নরোত্তম দাস ঠাকুর বাংলায় ভক্তি আন্দোলনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর তিরোভাব তিথি উপলক্ষে প্রতিবছর এই মহোৎসব পালিত হয়, যা এখন ধর্মীয় সীমা পেরিয়ে সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে