দুই ব্যাংক একীভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) একীভূতকরণের সিদ্ধান্তে প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধনে এই দুটি ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়ে।

তীব্র রোদ ও গরম উপেক্ষা করে রাজশাহীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা ও সচেতন নাগরিকরা দেশের গুরুত্বপূর্ণ ব্যাংক দুটি একীভূতকরণের প্রতিবাদে ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চলের উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাংকটিকে একটি লোকসানি ব্যাংকের সঙ্গে একীভূত করা হচ্ছে। এর পেছনে যারা জড়িত তারা উত্তরাঞ্চলের ভালো চান না।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক বলেন, প্রতিষ্ঠিত একটি ব্যাংককে আপনারা দুর্বল একটি ব্যাংকের সঙ্গে একীভূত করছেন, সেটা আমরা করতে দেব না। যদি আমাদের কথা না শোনেন তাহলে আমরা রাজশাহীতে প্রতীকি হরতাল করবো, ধর্মঘট করবো। গাড়ি-ঘোড়া দোকানপাট বন্ধ রাখবো, তারপরও যদি আপনারা না মানেন তাহলে আমরা উত্তরাঞ্চলের কর্মকাণ্ড বন্ধ করে দেব।

এ সময় সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, আমাদের এই অঞ্চলের কৃষি বাঁচাতে হলে আমাদের এই কৃষি উন্নয়ন ব্যাংককে বাঁচাতে হবে। এই ষড়যন্ত্র যারা করছে তাদের চিহ্নিত করতে হবে। যদি তা নাহয় তাহলে, এই অঞ্চলের মানুষ মুখ থুবড়ে পড়বে।

সভাপতির বক্তব্যে রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, আমাদের প্রাণের দাবি রাজশাহীর ব্যাংক আমরা রাজশাহীতে রাখতে চাই। বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংককের চেয়ে আমরা অনেক ভালো অবস্থানে আছি। উত্তরাঞ্চলের মানুষের আস্থার জায়গা এই কৃষি ব্যাংক। এটাকে কোনোভাবেই একটি দুর্বল ব্যাংকের সঙ্গে একীভূত করতে দেওয়া যাবে না।

রাজশাহী চেম্বারের পরিচালক সাদরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে কবি অধ্যাপক রুহুল আমীন প্রামাণিক, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমাণ্ডার ডা. আবদুল মান্নান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খানসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে এতে অংশ নেন- বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখা, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতি, রাজশাহী সিটি (ক্ষুদ্র) পাদুকা ব্যবসায়ী মালিক সমবায় সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী জেলা ট্রাক মালিক গ্রুপ, রাজশাহী জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, তরুণ ও উদীয়মান উদ্যোক্তা, রাজশাহী মহানগর শ্রমীকলীগ, রাজশাহী জেলা রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমাণ্ড, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমাণ্ড নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৬ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৯ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২০ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে