বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে নদীতে মাছ ধরতে নেমে মাছের পরিবর্তে সন্ধান মেলে এক বস্তা দেশীয় ধারাল অস্ত্রের। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ধারালো অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া ধারাল অস্ত্র গুলো হলো- ২টি চায়নিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু, ৪টি মাঝারি ধারাল ছোরা, ১টি চাপাতিসহ দেশীয় ছোট-বড় ২৬টি চাকুসহ মোট ৩৫টি অস্ত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মাছ ধরার জন্য চার-পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে নামে। এ সময় একজনের পায়ের নিচে বস্তাটি পরে। তখন তারা কয়েকজন ওই প্লাস্টিকের বস্তা নদীর কিনারায় তুলে আনে। নদীর কিনারে তুলে বস্তার বাঁধা মুখ খুললে ভেতরে ধারাল অস্ত্রগুলো পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলি উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, কোনো অপরাধী চক্র নদীতে যখন বেশি পানি ছিল তখন ফেলে রেখেছিল। নদীতে পানি শুকিয়ে যাওয়ায় কিশোররা মাছ ধরা বা খেলাধুলা করতে ওই অস্ত্রের বস্তাটি পায়। তবে, কেউ যদি অস্ত্র করতোয়া নদীতে লুকিয়ে রাখে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৬ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৯ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
২০ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে