কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
গ্রেপ্তার সাদেকুর রহমান পিয়াস। সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে গ্রেপ্তার করেছে ঢাকা ইমিগ্রেশন পুলিশ। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পিয়াসকে গ্রেপ্তার করা হয়। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় নয়টি এবং সদর দক্ষিণ থানায় দুটি মামলা রয়েছে।

শুক্রবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ জানান, আদালতে হাজির করার পর ১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জিয়া হত্যা মামলা বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী

আমীর খসরু বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার বিচার কী হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নয়। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব না।

১৫ ঘণ্টা আগে

পিকআপের সঙ্গে সংঘর্ষ, সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

১৭ ঘণ্টা আগে

এনসিপি নেতাকে নারীর জুতাপেটা, দল থেকে অব্যাহতি

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়ে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

ক্রেতা সেজে দোকানিকে ব্যস্ত রাখতেন ২ নারী, ক্যাশ ফাঁকা করত শিশু

পুলিশ জানায়, গত ১০ মার্চ শাহবাজপুর বাজারের ‘রাসেল ভেরাইটিজ স্টোর’-এ দুই বোরকা পরিহিত নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা মালামাল কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখে। এ সুযোগে তাদের সঙ্গে থাকা প্রায় ৭বছরের এক শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করানো হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ক

১ দিন আগে