চট্টগ্রামে একীভূত ব্যাংকে তালা, টানা দ্বিতীয় দিনে গ্রাহকদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি
একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহক ও আমানতকারীরা চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন এবং বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন। ছবি: সংগৃহীত

পুরো মুনাফাসহ আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহক ও আমানতকারীরা টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন। আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেন তারা।

সোমবার (৪ মে) সকালে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনে’র ব্যানারে বন্দরনগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। সমাবেশ শেষে তারা এক্সিম ব্যাংকের শাখায় গিয়ে তালা ঝুলিয়ে দেন।

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ইউনিয়ন ব্যাংকের আগ্রাবাদ শাখায় যান। সেখানে কর্মকর্তাদের বের করে দিয়ে শাখায় তালা লাগানো হয়। একইভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখাতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এর আগে গতকাল রোববার চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকাতেও একই দাবিতে বিক্ষোভ করেন গ্রাহক ও আমানতকারীরা।

একীভূত হওয়া ব্যাংক পাঁচটি হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

বিক্ষোভে অংশ নেওয়া নওশিন জান্নাত নামের একজন বলেন, ‘আমরা রাস্তায় নামতে চাই না, আমরা শুধু আমাদের টাকা ফেরত চাই। এভাবে চলতে থাকলে গ্রাহকদের আস্থা হারাবে ব্যাংক খাত, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।’

আরেক আমানতকারী নাজমুল হাসান জানান, তিনি ২০১৮ সালে ব্যাংকে টাকা রেখেছিলেন এবং আগে মুনাফাও পেয়েছেন। তবে এখন ব্যাংক কর্তৃপক্ষ মুনাফা হয়নি জানিয়ে মূল আমানত থেকেই টাকা কাটার কথা বলছে, যা গ্রাহকদের জন্য ক্ষতির কারণ হচ্ছে।

ইউনিয়ন ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কায়সারুল আলম বলেন, সব গ্রাহক এক সঙ্গে টাকা তুলতে এলে তা পরিশোধ করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আন্দোলনের কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কাজে যাওয়া হলো না, কবরের পথে ৮ নির্মাণ শ্রমিক

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির আটজন নিহত হওয়া তথ্য নিশ্চিত করেছেন।

১ দিন আগে

মধ্যনগরে বাঁধ ভেঙে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, শনিবার ভোর থেকে প্রবল দমকা বাতাস ও বৃষ্টিপাত শুরু হয়। ফলে সোমেশরী নদীর পানি বেড়ে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টের সামনের পাউবোর দেওয়া বাঁধ ভেঙে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। এসময় হাওরে ধান কাটতে গিয়েছিলেন কৃষকরা। কষ্টে ফলানো একমাত্র বোরো ফসল চোখের সামনে ড

২ দিন আগে

কিশোরগঞ্জে তলিয়েছে ৭ হাজার হেক্টর ধানখেত, ক্ষতিগ্রস্ত ২৫ হাজার কৃষক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আবারও নদ-নদীর পানি বাড়ায় ও পাহাড়ি ঢলে নতুন করে বিপাকে পড়েছেন কৃষকরা। পাকা ধান তলিয়ে যাওয়ার পাশাপাশি কাটা ধানের স্তূপেও চারা গজিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টির পানিতে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ হাওর এলাকা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২৫ হ

২ দিন আগে

রৌমারীতে হাটের জমিতে অবৈধ স্থাপনা, ২ সপ্তাহেও কার্যকর হয়নি অপসারণের নির্দেশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর হাটে উপজেলা প্রশাসনের নোটিশের দুই সপ্তাহ পার হলেও স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে নির্মাণাধীন অবৈধ দোকানঘর এখনো অপসারণ করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

২ দিন আগে