রৌমারীতে হাটের জমিতে অবৈধ স্থাপনা, ২ সপ্তাহেও কার্যকর হয়নি অপসারণের নির্দেশ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
হাটের খালি জায়গায় স্থানীয় কয়েকজন বিএনপি নেতার নেতৃত্বে অবৈধ দোকানঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা । ছবি: রাজনীতি ডটকম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর হাটে উপজেলা প্রশাসনের নোটিশের দুই সপ্তাহ পার হলেও স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে নির্মাণাধীন অবৈধ দোকানঘর এখনো অপসারণ করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এর আগে খেওয়ারচর হাটে অবৈধ স্থাপনা নিয়ে কয়েকটি জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নেয়। পরে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এক দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন। তবে নির্ধারিত সময় পার হলেও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন হয়নি।

জানা গেছে, খেওয়ারচর হাটের সরকারি পেরিফেরিভুক্ত এলাকায় এর আগে নির্মিত ২২টি দোকানঘর উচ্ছেদ করে সরকারি উদ্যোগে হাট সেট নির্মাণ করা হয়। কিন্তু পরে খালি জায়গায় স্থানীয় প্রভাবশালী একটি মহল নতুন করে দোকানঘর নির্মাণ শুরু করে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান হালু, যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া এবং ইউপি চেয়ারম্যান সরবেশ আলীর ভগ্নীপতি ও সাবেক মেম্বর হায়দার আলীসহ অনেকে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, হাটের ভেতরে স্থানীয় চেয়ারম্যান ও কিছু বিএনপি নেতাদের নেতৃত্বে দলের প্রভাব দেখিয়ে দোকানঘর নির্মাণ চলছে। দোকানপাট সরিয়ে নিতে প্রশাসন এক দিনের সময় দিয়ে নোটিশ দিয়েছিল। তবে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেগুলো এখনো সরিয়ে নেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান সরবেশ আলীকে ফোন করলে তিনি বলেন, “আমরা অনুমোতি নিয়েই কাজ করছি। আপনি কাকে ফোন দিয়েছেন জানেন? আপনি খোঁজ নেন। আমাদের ঘর কেউ ভাঙতে পারবে না। আপনে কী করতে পারেন, করেন।”

অন্যদিকে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, “হাট-বাজারে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে, বিএনপির ক্ষমতার দাপটে, তাদের মনগড়াভাবে দোকান নির্মাণ করছে। এসিল্যান্ড স্যার অবৈধভাবে উত্তোলনকৃত দোকানপাট সরিয়ে নিতে এক দিনের সময় দিয়ে নোটিশ দিলেও দুই সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই।”

যাদুরচর ইউনিয়ন ভুমি কর্মকর্তা মো. রুহুল্লা বলেন, “সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারাত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ অনুযায়ী অবৈধ দখলীয় ভূমি ও স্থাপনা ছেড়ে দেওয়ার জন্য এসিল্যান্ড স্যারসহ গিয়ে এক দিনের সময় দিয়ে নোটিশ টাঙানো হয়েছে। তারা যদি তা না ভাঙে, তবে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই, খোঁজখবর নিচ্ছি। প্রশাসন যেখানে নোটিশ দিয়েছে, সেখানে দলের নাম করে ঘর নির্মণ করা মোটেও ঠিক না। তারা দলের দলের ভাবমূর্তি নষ্ট করছে। যদি দলের নাম করে কিছু করে এবং কেউ অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দলের ভাবমূর্তি নষ্ট করতে দেবো না।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, “অবৈধভাবে নির্মিত দোকানঘর সরিয়ে নিতে এক দিনের সময় দিয়ে নোটিশ টাঙানো হয়েছে। যদি তারা না ভেঙে থাকে, আবারও গিয়ে তা ভেঙে দেওয়া হবে। বর্তমানে এসএসসি পরীক্ষা চলায় সময় পাচ্ছি না, অভিযান কিছুটা বিলম্বিত হচ্ছে। পরীক্ষা শেষ হলে ব্যবস্থা নেওয়া হবে।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক জখম

আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে চা পান করছিলেন দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

১ দিন আগে

বারিধারায় গির্জায় ডাকাতি: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজন হলেন আবুল হোসেন রতন হাবু (৩৬), মোহাম্মদ নিজাম উদ্দিন মিজান (৩৭), আক্তার হোসেন মনা মনির (৩৮)। এ সময় তাদের কাছ থেকে গির্জায় লুট করা নগদ ২ লাখ ৪৮ হাজার টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্রসহ কাগজপত্র এবং লোহার একটি অত্যাধুনিক রড উদ্ধার করা হয়।

১ দিন আগে

কিশোরগঞ্জে ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে ডিসি, কৃষকের আর্তনাদে ভারী পরিবেশ

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ সোহানা নাসরিন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মিঠামইন উপজেলার ঢাকী হাওর পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

২ দিন আগে

ছাত্রদলের বিরুদ্ধে কলেজে ঢুকে শিক্ষকের ওপর হামলার অভিযোগ

কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানান, বুধবার দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েলসহ কয়েকজন শিক্ষক একসঙ্গে দুপুরের খাবার খ

৩ দিন আগে