নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা -১ (কলমাকান্দা, দূর্গাপুর উপজেলা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমার এই নির্বাচনি এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্যে কাজ করব। মায়েদের জন্য পরিবার কার্ড করা হবে। এই কার্ড পরিবারের স্ত্রী বা মায়েদের নামে করে দেওয়া হবে। এ ছাড়াও কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। যাতে করে কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি পণ্য পায়। সারা দেশে পরিবার কার্ড দেওয়া হবে সাড়ে চার কোটি, কৃষি কার্ড দেওয়া হবে চার কোটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের ডুবিয়ারকোনা এলাকায় নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি শপথ করে বলছি, আল্লাহর রহমতে যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, এই কার্ডের জন্যে কোনো টাকা নেওয়া হবে না। পর্যায়ক্রমে কার্ড বাড়ানো হবে। ওয়াদা করছি, কোনো দুর্নীতি করব না এবং আমাদের দলের নেতাকর্মীকে দুর্নীতি করতেও দেবো না।
তিনি আরও বলেন, আমি সব জায়গায় ঘোষণা দিয়ে বলি, আমি ব্যারিস্টার মানুষ। আমার পেট ভরা, পকেট ভরা। আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেো না। আমি শতভাগ সততার সঙ্গে দায়িত্ব পালন করব। আমি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়তে চাই। আমরা দেখছি কোনো কোনো দল ধর্মের দোহাই দিয়ে বেহেশতের টিকিট দিবে বলছেন। এসব থেকে সতর্ক থাকবেন।
এ সময় নেত্রকোনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অভিযুক্ত লিটুকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হলেও বরিশাল যুবদল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত লিটুর সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং তিনি দলের কোনো পদেও ছিলেন না।
১ দিন আগে
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার জামতলী, কুতুপালং এবং বালুখালী ক্যাম্পে এই দুর্ঘটনাগুলো ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১ দিন আগে
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাব জানায়, মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন।
২ দিন আগে
মন্দিরের দেখভাল করা পরিবারের সদস্য ও স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে সঞ্জিব বণিককে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া বণিক পরিবারের অন্যান্য সদস্যের ওপরও হামলা চালানো হয়। এতে সঞ্জিব বণিক, অপূর্ব বণিক, রত্না বণিক, শিল্পী চৌধুরীসহ মোট পাঁচজন আহত হন।
২ দিন আগে