নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে জাময়াতে ইসলামীর কর্মী মাইনুল ইসলাম ওরফে মাহিনকে (২৪) তারই বাড়ির সামনে গুলি করেছে দুর্বৃত্তরা। মুখোশধারী কয়েকজন অটোরিকশায় করে এসে তাকে গুলি করে।
রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাহিন নিজ বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিএনজিচালিত দুটি অটোরিকশা সেখানে হাজির হয়। সেগুলো থেকে চার-পাঁচজন মুখোশধারী নেমে এসে মাহিনকে গুলি করেই অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
মাহিনকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান হাঁটুতে দুটি গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ মাহিনকে জামায়াতের সক্রিয় কর্মী পরিচয় দিয়ে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তাকে গুলি করা হয়ে থাকেতে পারে।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১৯ ঘণ্টা আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২০ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২০ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে