রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় তুষার (৩৫) নামে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

নির্যাতনের শিকার তুষার নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকার বাসিন্দা ও নাজিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাসার জানালার থাইগ্লাস চুরির সন্দেহে তুষারকে আটক করা হয়। পরে কয়েকজন যুবক তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। রোববার সংঘটিত এ ঘটনার ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে বাঁশ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হচ্ছে। একপর্যায়ে একটি বাঁশ ভেঙে গেলে আরেকটি এনে পুনরায় প্রহার করা হয়। এ সময় যন্ত্রণায় কাতর তুষারকে চিৎকার করে বলতে শোনা যায়, “মা গো, আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব না…”

স্থানীয়দের দাবি, পুরো ঘটনার ভিডিও ধারণ করছিল ‘হৃদয়’ নামের এক যুবক। নির্যাতনের সময় তুষার বারবার তার কাছে করুণা প্রার্থনা করলেও উপস্থিত কেউই এগিয়ে এসে নির্যাতন থামানোর উদ্যোগ নেয়নি।

সিটিএসবি সূত্রে জানা গেছে, ঘটনায় অভিযুক্তদের নাম আশিক, মাহিন ও মানিক। ভিডিও ধারণকারী যুবকের নাম হৃদয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছে। তাদের ভাষ্য, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নিয়ে প্রকাশ্যে এ ধরনের নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি গুরুতর দণ্ডনীয় অপরাধ।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, 'অপরাধকে আশ্রয়-প্রশ্রয় দিলে সমাজে অপরাধ বাড়তেই থাকবে। এ ঘটনায় অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে ভুক্তভোগী নিজেই মামলা করবেন বলে পুলিশ জানতে পেরেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দাউদকান্দিতে মসজিদ কমিটি গঠন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০

স্থানীয়দের দাবি, মরহুম হাজি জৈনুদ্দিন দান করা সাড়ে চার বিঘা জমিতে মারকাজ মসজিদটি নির্মাণ করা হয়। দলিল অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের মসজিদ উন্নয়ন কমিটিতে থাকার কথা থাকলেও বহিরাগতদের আধিপত্যের কারণে তারা বঞ্চিত হচ্ছেন।

১ দিন আগে

স্পর্শকাতর অঙ্গে চেপে ধরার কাণ্ড: গ্রেপ্তার ২, লিটু দলের কেউ নন দাবি যুবদলের

প্রধান অভিযুক্ত লিটুকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হলেও বরিশাল যুবদল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত লিটুর সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং তিনি দলের কোনো পদেও ছিলেন না।

১ দিন আগে

ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জনের মৃত্যু

সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার জামতলী, কুতুপালং এবং বালুখালী ক্যাম্পে এই দুর্ঘটনাগুলো ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১ দিন আগে

কারওয়ান বাজার থেকে আটক শীর্ষ সন্ত্রাসী মহরম

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‌্যাব জানায়, মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

২ দিন আগে